Class IV লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Class IV লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Tense and its Classification

Tense and its Classification

Tense and its Classification  

Tense
Definition: কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Example:
- I eat rice. (present)
- I ate rice. (past)
- I will eat rice. (future)

এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense:

The concept of time (tense) can be differentiated into three categories.

The present / simple present tense. (what are you presently doing )

The past.(What you did some time back).

The future. (What you will do some time later).

Present Indefinite Tense:
Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth.

কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।

Structure:
Subject + Main Verb + Object.

Example:
- আমি ভাত খাই – I eat rice.
- আমি স্কুলে যাই – I go to school.
- সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
- তুমি বই পড় – You read a book.
- সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
- সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
- পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centigrade.

Note - Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।

Present Continuous Tense:
Present continuous tense is used when an action is continiued or going to be continued in near future.

বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

Structure:
Subject + be verb (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.

Example:
- আমি ভাত খাইতেছি – I am eating rice.
- আমি স্কুলে যাইতেছি – I am going to school.
- সে স্কুলে যাইতেছে – He is going to school.
- তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.
- আমি আজ রাতে ঢাকা যাব – I am going to Dhaka tonight. (Near future)
- আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)

Note - I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।

Present Perfect Tense:
Present perfect tense is used when the work has been done but its effect lasts.

কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।

Structure:
Subject + have/has + past participle + object.

Example:
- আমি ভাত খাইয়াছি – I have eaten rice.
- আমি স্কুলে গিয়েছি – I have gone to school.
- সে স্কুলে গিয়েছি – He has gone to school.
- আমি ভাত খাইনি – I have not eaten rice.
- তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.
- সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.
- তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে - They have just played football.
- সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

Note - Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

Present Perfect Continuous Tense
The present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing.

কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

Structure:
Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.

Example:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
- সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
- সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.
- সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.
- ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.
- ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since Sunday last.

Note - Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।

Note - এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।

Past Indefinite Tense:
Past Indefinite Tense is used to denote an action completed in the past or a past habit and result is not lasted.

অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)

Structure:
Subject + past form of main verb + object.

Example:
- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
- আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
- সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
- তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
- তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.
- লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
- সে ফুটবল খেলেছিল – He played football.

Note - Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

Past Continuous Tense:
Past continuous tense is used when the action was continued for some time in the past.

অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।

Structure:
Subject + was/were + main verb + ing + object.

Example:
- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
- সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
- তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
- গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
- আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.

Note - subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।

Past Perfect Tense :
Past perfect tense is used in the former action between two completed actions of the past; simple past is used in the later action.

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।

Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.

Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
- আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
- ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
- ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
- বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

Past Perfect Continuous Tense:
Past perfect continuous tense is used for an action that begun before a certain point in the past and continued up to that time.

অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –

ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।

খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।

গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।

Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:
- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.

- ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.

- আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.

- তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.

সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

Future Indefinite Tense:
Future indefinite tense is used when an action will be done or will happen in future.

ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

Structure:
Subject + shall/will + verb + object

Example:
- আমি কাজটি করিব- I will/shall do the work.
- তারা কাজটি করিবে- They will/shall do the work.
- আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
- সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
- তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.

Note - সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।

Future Continuous Tense:
Future continuous tense is used when an action is thought to be going on in the future.

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.

Example:
- আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
- আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
- তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
- সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
- তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
- তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

Future Perfect Tense :
Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.

ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।

Structure:
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.

Example:
- বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the work before my father comes.
- আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
- তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
- তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

Future Perfect Continuous Tense:
Future perfect tense is used when an action will have been continuing by a certain future time.

ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।

ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

Structure:
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.

Example:
- তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
- বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
- তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
- সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka university for four years before he gets degree.

Voice & its Changing Rules - বাচ্য এবং ভাবান্তর

Voice & its Changing Rules - বাচ্য এবং ভাবান্তর

Voice & its Changing Rules - বাচ্য এবং ভাবান্তর

Voice
Definite: Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it.
ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে।

অথবা
Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে।

Types of voice:
There are two types of voice:
Active voice.
Passive voice.

Active voice:
যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়।

Structure:
Subject + verb + object.
Example: I do the work.

Passive voice:
যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়।

Structure:
Object + be verb + verb এর past participle+ by+ subject.
Example: The work is done by me.

Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:

Rule 1:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

Rule 2:
Indefinite tense:
a) Present indefinite – am, is, are.
b) Past indefinite – was, were.
c) Future indefinite – shall be, will be.
Continuous tense:
a) Present Continuous- am being, is being, are being.
b) Past Continuous – was being, were being
c) Future Continuous - shall be being, will be being.
Perfect tense:
a) Present Perfect – has been, have been.
b) Past Perfect- had been.
c) Future Perfect- shall have been, will have been.

Rule 3:
a) Present indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Object এর subject + am/is/are + v3+ by + subject এর object.
Active – I play football.
Passive- Football is played by me.
Active- They eat rice.
Passive- Rice is eaten by them.

b) Present continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + am being/is being/are being + v3+ by + subject এর object.
Active: I am playing football.
Passive: football is being played by me.
Active: He is eating rice.
Passive: Rice is being eaten by him.

c) Present perfect tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + have been/ has been + v3+ by + subject এর object.
Active: He has eaten rice.
Passive: Rice has been eaten by him.
Active: I have played football.
Passive: Football has been played by me.

d) Past indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + was/were + v3+ by + subject এর object
Active: I ate rice.
Passive: Rice was eaten by me.
Active: They played football.
Passive: Football were played by them.

e) Past continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + was being/were being + v3+ by + subject এর object.
Active: I was eating rice.
Passive: rice was being eaten by me.
Active: They were catching fishes.
Passive: Fishes were being caught by them.

f) Past perfect tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + had been + v3+ by + subject এর object.
Active: I had eaten rice.
Passive: Rice had been eaten by me.
Active: we had dug the cannel.
Passive: The cannel had been dug by us. >g) Future indefinite tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure: Object এর subject + shall be/will be + v3+ by + subject এর object.
Active: I will eat rice.
Passive: Rice will be eaten by me.
Active: They will play football.
Passive: Football will be played by them.

h) Future continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + shall be being/will be being + v3+ by + subject এর object.
Active: I will be eating rice.
Passive: Rice will be being eaten by me.
Active: They will be playing football.
Passive: Football will be being

i) Future perfect tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + shall have been /will have been + v3+ by + subject এর object.
Active: I will have eaten rice.
Passive: Rice will have been eaten by me.
Active: They will have caught the fish.
Passive: The fish will have been caught by them.

Rule 4:
May, might, can, could, must, ought to, going to active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + may, might, can, could, must, ought to, going to এর পরে be + v3+ by + subject এর object.
Active: I may help you.
Passive: you may be helped by me.
Active: you must do the work.
Passive: The work must be done by you.
Active: we ought to obey our teachers.
Passive: our teachers ought to be obeyed by us.
Active: we are going to open a shop.
Passive: A shop is going to be opened by us.
Case and its Classification- কারকের প্রকারভেদ-

Case and its Classification- কারকের প্রকারভেদ-

 Case and its Classification 
 

Case
Definition: Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।

ইংরেজিতে noun বা pronoun এর Case সাধারনত পাঁচ রকমের হয়ে থাকে। এগুলো হল-
Nominative case
Objective case
Possessive case
Vocative case
Dative case

Note: Dative case কে সাধারনত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক English grammer এটিকে object তথা Objective case রুপে গণ্য করে। তাই English grammar এ মূলত চার প্রকার case ই আলোচিত হয়।

Nominative case:
যখন কোন noun বা pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।
Nominative কে পেতে হলে ক্রিয়াকে কে(who) অথবা কি(what) দ্বারা প্রশ্ন কর।
- Orin goes to school. কে(who) স্কুলে যায়?

এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause etc Nominative case রূপে ব্যবহৃত হয়।
Nominative রূপে noun - Orin goes to school.
Nominative রূপে pronoun – He visited Khulna.
Nominative রূপে adjective – The poor live in hand to mouth.
Nominative রূপে infinitive – To err is human.
Nominative রূপে gerund – Walking is a good exercise.
Nominative রূপে verbal noun – The reading of newspaper is a good habit.
Nominative রূপে phrase – A man of letters came here.
Nominative রূপে clause – What he says is known to all.

Objective case:
যখন কোন noun বা pronoun কর্ম রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।
Objective কে পেতে হলে ক্রিয়াকে কাকে(whom) অথবা কি(what) দ্বারা প্রশ্ন কর।
- Rahim reads a book. (rahim কি পড়ছে? - book)
- The horse kicked the boy. (কাকে kick করেছে? – the boy)

Objective case দুই প্রকার:

Accusative case- কোন sentence এ যদি বস্তুবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Accusative case বলে।
- He bought a car. (car বস্তুবাচক noun)

Dative case – কোন sentence এ যদি ব্যেক্তিবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Dative case বলে।
- I like the man. (The man ব্যেক্তিবাচক noun)

এছাড়াও noun, pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause etc Objective case রূপে ব্যবহৃত হয়।
Objective case রূপে noun – He reads the Quran.
Objective case রূপে pronoun – We called him.
Objective case রূপে adjective – He helps the poor.
Objective case রূপে infinitive – I want to sleep.
Objective case রূপে verbal noun – I like the playing of cricket.
Objective case রূপে phrase – I met a man of parts.
Objective case রূপে clause – I know how he did it.

Possessive case:
অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি “কার” এই প্রশ্নের উত্তর দেয়।
- This is Ram’s book. (কার বই- Ram এর)
- These are Shakespeare’s plays.(কার নাটক - Shakespeare’s এর)

Formation of Possessive case:

1. শেষে ‘s’ বিহীন singular noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। এটা জীবিত noun এর ক্ষেত্রে হয়। যেমন- Shawkot’s book, kamal’s pen, mother’s glass, baby’s toy.

2. শেষে ‘s’ যুক্ত singular noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেখানে স-ধ্বনি একাধিক থাকে। যেমন- jesus’ speech, brutass’ car, keates’ poem.

3. শেষে ‘s’ বিহীন plural noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- women’s co-operative, children’s park, men’s dress, people’s republic.

4. শেষে ‘s’ যুক্ত plural noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেমন- boys’ school, girls’ school, sailors’ cap, brothers’ garden.

5. Compound noun এর শেষে Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- brother-in-law’s home, Inspector-general’s office.

6. And দ্বারা যুক্ত একাধিক noun যৌথ অধিকার প্রকাশ করলে শেষের noun টির সাথে (’s) যোগ করতে হয়। যেমন- Rahim and Karim’s flat. Sami and Rahi’s mother.

7. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে (’s) বসিয়ে বা তার পূর্বে of বসিয়ে Possessive করা হয়। যেমন- Rahim’s hen or The hen of Rahim. Rabbi’s goat or the goat of rabbi.

8. অচেতন পদার্থের ক্ষেত্রে (’s) না বসিয়ে of বসিয়ে Possessive করতে হয়। যেমন-

Incorrect – The Chair’s legs are broken.
Correct – The legs of chair are broken.

9. সময়, দুরুত্ব ও ওজন প্রকাশক noun এর সাথে (s’) যোগ করে Possessive করতে হয়। যেমন – Three days’ leave, A yard’s length, A ton’s wait.

Vocative case:
Go there, Rahim. May I come in sir.
উপরের sentence দুটিতে Rahim and sir দুটি noun এ সম্বোধন করে কিছু বলা আছে। এখানে noun দুটির সাথে স্ব স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক তাই Vocative case। এক কথায় বাক্যে noun এর মাধ্যমে কাউকে কে সম্বোধন করে কিছু বলা হলে তার Vocative case হয়। একে nominative address বা case of address ও বলা হয়।

যেমন – Brother, could I take your pen?
Good bye, mother.
Come here.
Go there.

Kinds of Gender- লিঙ্গ ও লিঙ্গের প্রকারভেদ

Kinds of Gender- লিঙ্গ ও লিঙ্গের প্রকারভেদ

লিঙ্গ ও লিঙ্গের প্রকারভেদ


Gender (লিঙ্গ)
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব না কি উ ভয় লিঙ্গ।
Gender সাধারনত চার প্রকার।
Masculine Gender ( পুং লিঙ্গ)
Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গও)
Common Gender (উভয় লিঙ্গ)

i. Masculine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock ইত্যাদি।

ii. Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen ইত্যাদি।

iii. Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table ইত্যাদি।

iv. Common Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy ইত্যাদি।

Gender পরিবর্তন এর নিয়ম


Rule 1 –
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –

Masculine      Feminine
Father              Mother
Brother            Sister
Husband         Wife
King                 Queen
Fox                   Vixen
Dog                  Bitch
Male                Female
Uncle              Aunt
Wizard            Witch
Bull                 Cow
Lord                Lady
Sir                   Madam
Tailor             Seamstress
Papa               Mamma

Rule 2 –
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-

Masculine             Feminine
Author                  Authoress
Baron                     Baroness
Count                    Countess
Heir                        Heiress
Peer                        Peeress
Prophet                 Prophetess
Steward                Stewardess
Manager               Manageress
God                       Goddess
Priest                     Priestess
Host                      Hostess
Jew                        Jewess
Lion                      Lioness
Poet                      Poetess

Rule 3-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –

Masculine            Feminine
Actor                      Actress
Conductor             Conductress
Hunter                    Huntress
Instructor               Instructress
Songster                Songstress
Traitor                    Traitors
Benefactor             Benefactress
Tiger                       Tigress
Director                 directress directress


To know more information contact with us Or make a call to 01911-977800
Bangla 2nd Part- বাক্য ও বাক্যের প্রকারভেদ

Bangla 2nd Part- বাক্য ও বাক্যের প্রকারভেদ

বাক্য ও বাক্যের প্রকারভেদ-

বাক্য
কতোগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে।

বাক্য রূপান্তর
বাক্যের অর্থ পরিবর্তন না করে বাক্যের প্রকাশভঙ্গি বা গঠনরীতিতে পরিবর্তন করাকেই বাক্য রূপান্তর বলা হয়। অর্থাৎ, বাক্য রূপান্তর করার সময় খেয়াল রাখতে হবে, বাক্যের অর্থ যেন পাল্টে না যায়। বাক্যের অর্থ পাল্টে গেলে বাক্যটি অন্য বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে বাক্যের প্রকাশভঙ্গি বা গঠনরীতি তথা রূপ (Form) পরিবর্তন করতে হবে, বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না।

অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের কৌশল

ক) বিশেষণ পদের বিপরীত শব্দ ব্যবহার করে অনেক অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা যায়। যেমন-
অস্তিবাচক বাক্য : তুমি খুব ভাল।
নেতিবাচক বাক্য : তুমি মোটেও খারাপ নও। (ভাল- খারাপ)

খ) ‘না করলেই নয়’, ‘না করে পারবো না’ ইত্যাদি বাক্যাংশ যোগ করে অনেক অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হয়। যেমন-
অস্তিবাচক বাক্য : তুমি কালকে আসবে।
নেতিবাচক বাক্য : তুমি কালকে না আসলেই নয়।
অস্তিবাচক বাক্য : ইডিপিডিবিডি ওয়েবসাইটটি এতো ভাল, তুমি আবার ঢুকবেই।
নেতিবাচক বাক্য : ইডিপিডিবিডি ওয়েবসাইটটি এতো ভাল, তুমি আবার না ঢুকে পারবেই না।

গ) নতুন কোন বিপরীতার্থক বা নঞর্থক (না বোধক) শব্দ যোগ করে। যেমন-
অস্তিবাচক বাক্য : সে বইয়ের পাতা উল্টাতে থাকল।
নেতিবাচক বাক্য : সে বইয়ের পাতা উল্টানো বন্ধ রাখলো না।

 বাক্যের প্রকাশভঙ্গির ভিত্তিতে বাক্যকে ৫ ভাগে ভাগ করা হয়েছে-

১. বিবৃতিমূলক বাক্য : কোন কিছু সাধারণভাবে বর্ণনা করা হয় যে বাক্যে, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতিমূলক বাক্য ২ প্রকার।

ক) অস্তিবাচক বাক্য/ হাঁ বাচক বাক্য : যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে।

যে বাক্যে হাঁ বাচক শব্দ থাকে, তাকে হাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে।

যেমন- তুমি কালকে আসবে।
আমি ঢাকা যাব।

[সদর্থক বা অস্তিবাচক বাক্য : এতে কোনো নির্দেশ, ঘটনার সংঘটন বা হওয়ার সংবাদ থাকে। যেমন :
বিশ্বকাপে শ্রীলঙ্কা জিতেছে।
আজ দোকানপাট বন্ধ থাকবে।
ভাষা অনুশীলন; হৈমন্তী]

খ) নেতিবাচক বাক্য/ না বাচক বাক্য : যে বাক্যে অসমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে নেতিবাচক বাক্য বা না বাচক বলে।

যে বাক্যে না বাচক শব্দ থাকে, তাকে নেতিবাচক বাক্য বা না বাচক বাক্য বলে।

যেমন- তুমি কালকে আসবে না।
আমি ঢাকা যাব না।

[নেতিবাচক বা নঞর্থক বাক্য : এ ধরনের বাক্যে কোন কিছু হয় না বা ঘটছে না- নিষেধ, আকাঙ্ক্ষা, অস্বীকৃতি ইত্যাদি সংবাদ কিংবা ভাব প্রকাশ করা যায়। যেমন :
আজ ট্রেন চলবে না।
আপনি আমার সঙ্গে কথা বলবেন না।

2. অনুজ্ঞাসূচক বাক্য: 

যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ প্রকাশ পায় তাকে আদেশ সূচক বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন,
মিথ্যা কথা বলো না। এখন স্কুলে যাও।

৩.প্রশ্নসূচক বাক্য :

যে বাক্যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশিত হয়, তাকে প্রশ্নসূচক বাক্য বলে। যেমন-
তুমি কেমন আছ?

৪. বিস্ময়সূচক বাক্য : যে বাক্যে আশ্চর্য হওয়ার অনুভূতি প্রকাশিত হয়, তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমন-
সে কী ভীষণ ব্যাপার!

৫. ইচ্ছাসূচক বাক্য : যে বাক্যে শুভেচ্ছা, প্রার্থণা, আশীর্বাদ, আকাঙক্ষা প্রকাশ করা হয়, তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। যেমন-

তোমার মঙ্গল হোক। ঈশ্বর সকলের মঙ্গল করচন। ভালো থেকো।
আদেশ বাচক বাক্য : যে বাক্যে আদেশ করা হয়, তাকে আদেশ সূচক বাক্য বলে। যেমন-
বের হয়ে যাও। ওখানে বসো। জানালা লাগাও। সবসময় দেশের কথা মাথায় রেখে কাজ করবে।

গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার- সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য ও যৌগিক বাক্য।

১. সরল বাক্য

যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন-
পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য- পুকুরে, সমাপিকা ক্রিয়া- ফোটে)
মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য- মা, সমাপিকা ক্রিয়া- ভালোবাসে)

ছেলেরা মাঠে খেলতে খেলতে হঠাৎ করে সবাই মিলে গাইতে শুরচ করলে বড়রা ওদেরকে আচ্ছামত বকে দিল। (উদ্দেশ্য- বড়রা, সমাপিকা ক্রিয়া- (বকে) দিল) (অন্য ক্রিয়াগুলোর সবগুলোই অসমাপিকা ক্রিয়া। তাই সেগুলো বাক্যের গঠনে কোনো প্রভাব ফেলে না।)

সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।

২. জটিল বা মিশ্র বাক্য

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খ-বাক্যের পরে কমা (,) বসে। যেমন-
যে পরিশ্রম করে,/ সে-ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য)
যত পড়বে,/ তত শিখবে,/ তত ভুলবে। (প্রথম দুটি অংশ আশ্রিত খণ্ডবাক্য, শেষ অংশটি প্রধান খণ্ডবাক্য)

জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল, এ ধরনের বাক্যে সাধারণত যে- সে, যত- তত, যারা- তারা, যাদের- তাদের, যখন- তখন – এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি- তবু, অথচ- তথাপি- এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়।তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।

৩. যৌগিক বাক্য

একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন-
তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি- তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)
সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি- সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান)

যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি- এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।

[একাধিক বাক্য বা খণ্ড বাক্য নিয়ে কোনো বাক্য তৈরি হলে এবং খণ্ড বাক্যগুলোর মধ্যে পরস্পর নির্ভরতা থাকলে ঐ ধরনের বাক্যকে জটিল বাক্য বলে।]